*তিনি আরও বলেন, শুধু হেড পোস্ট অফিস নয়, জেলার বিভিন্ন শাখা পোস্ট অফিসেও একই পরিষেবা চালু রয়েছে। লাইন থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন এক গ্রাহক। তিনি জানান, “সকাল থেকে দাঁড়িয়ে ছিলাম, কাজ হয়েছে। এখন শুধু অপেক্ষা কবে টাকা অ্যাকাউন্টে আসবে।” সরকারি প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের এই আশাই যেন ফুটে উঠছে পোস্ট অফিসের প্রতিটি লাইনে অপেক্ষা, ভরসা আর একটু স্বস্তির খোঁজে।” সংগৃহীত ছবি।
