*জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করবেন যোগ্য মহিলারা। সেপ্টেম্বরের ১০ থেকে ১৫ তারিখের মধ্যেই টাকা ক্রেডিট হতে শুরু করবে। তাই এবার আর অগাস্টের মতো ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এক্ষেত্রে বলে রাখা যেতে পারে, প্রশাসনিক সূত্রে অগাস্টেই জানা গিয়েছিল, যারা অগাস্টে টাকা পাচ্ছেন, তারা সম্ভবত প্রতি মাসেই টাকা পাবেন পরবর্তীতে। অর্থাৎ, অগাস্টে যাদের অ্যাকাউন্টে টাকা পাঠান হয়েছে, সেগুলি ভেরিফায়েড অ্যাকাউন্ট।