*সূত্রের খবর, কোনও মহিলার নিজস্ব আয় এক্ষেত্রে বিবেচ্য নয়, বরং গোটা পরিবারের আয় খতিয়ে দেখা হবে। সেই আয় মাসে ১ লক্ষ টাকার বেশি হলেই টাকা পাওয়া যাওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি, সরকার আগেই জানিয়েছিল, তিনটের বেশি পাকা ঘর যদি থাকে, কেউ যদি সরকারি চাকরি করেন, পেনশন পান বা ইনকাম ট্যাক্স দেন, তাহলে টাকা পাওয়া যাবে না।
