Last Updated:
Aparupa Poddar Update: গত মঙ্গলবার শাকিরের গ্রেফতারির সময়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর স্ত্রী অপরূপার বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ। শুক্রবার এ জন্য শ্রীরামপুর থানায় হাজিরা দিতে হয় অপরূপাকে।
হুগলি, রাণা কর্মকার: গত শুক্রবারই রামনবমীর যাত্রার ঘটনায় জামিন পেয়েছেন স্বামী শাকির আলি৷ কিন্তু, তাঁকে গ্রেফতার কালে পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ানোয় আরামবাগের দু’বারের সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা রুজু করেছিল শ্রীরামপুর থানার পুলিশ৷ সমন এড়ানোর পরে, শনিবার অবশেষে আদালতে আত্মসমর্পণ করেন অপরূপা পান জামিনও৷
এদিন আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তিকালীন জামিন পান অপরূপা পোদ্দার। আগামী ৩০ সেপ্টেম্বরের তাঁকে ময়ূখ ভবনে বিশেষ এমপি-এমএলএ আদালতে হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৩০ জুন ,আরামবাগের প্রাক্তন তৃনমূল সাংসদ শাকির আলিকে গ্রেফতার করেছিল এনআইএ। সেদিন পুলিশের কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে শ্রীরামপুর থানার পুলিশ। থানায় হাজিরা দিতেও নির্দেশ দেওয়া হয় তাঁকে। নির্দিষ্ট দিনে থানায় যাননি অপরূপা। এরপরেই তাঁর বিরুদ্ধে ফের জামিন অযোগ্য ধারা যুক্ত করে শ্রীরামপুর থানার পুলিশ।
গতকাল শুক্রবার শ্রীরামপুর থানায় হাজিরা দেন অপরূপা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সাড়ে চারটে নাগাদ তাঁকে ছেড়ে দেয় শ্রীরামপুর থানার পুলিশ। থানা থেকে বেরিয়ে অসুস্থ হয়ে লুটিয়ে পরেন সাংসদ। টোটো করে বাড়ি ফিরে যান। সংবাদ মাধ্যমকে কিছুই বলতে চাননি।
আজ, শ্রীরামপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন প্রাক্তন সাংসদ। অপরূপা পোদ্দারের আইজীবি জয়দীপ মুখার্জি বলেন, আমরা ৩০ সেপ্টেম্বর সল্টলেকের ময়ূখ ভবনে সাংসদ বিধায়কদের জন্য যে বিশেষ আদালত আছে সেই আদালতে হাজিরা দেবে। আদালতে জামিন পাওয়ার পর এদিও অপরূপা কিছু বলতে চাননি।
অপরূপার আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা ৩০ সেপ্টেম্বর সল্টলেকের ময়ূখ ভবনে এমপি-এমএলএ আদালতে হাজিরা দেব।’’ পুলিশের মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘পুলিশ পুলিশের কাজ করবে। আমরা আমাদের কাজ করব। আদালত আমাদের কথা মেনেছে। পুলিশ তো অনেক কিছুই বলতে পারে। ‘অ্যাটেমপ্ট টু মার্ডার’-এর কোনও ঘটনা না থাকলেও সেই মামলার কেস দেওয়া হচ্ছে। ‘অ্যাসল্ট’ (আঘাত) তো কাউকে করা হয়নি! পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছিল। আমরা আইনি ভাবে তার লড়াই করব।’’
