Last Updated:
Apoorva mukhija: অপূর্বা মুখীজা ভারতের অন্যতম জনপ্রিয় তরুণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইউটিউবার এবং কনটেন্ট ক্রিয়েটর। যিনি ‘দ্য রেবেল কিড’ নামেও পরিচিত৷ পুরনো বিতর্কিত মন্তব্যের জেরে চরম ট্রোলড হলেন অপূর্বা।
মুম্বই: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটররা বর্তমানে কোনও না কোনও কারণে নেটিজেনদের রোষানলে পড়ছেন। কখনও বিরিয়ানি বিতর্ক, কখনও চিকিৎসা ক্ষেত্র নিয়ে করা রসিকতার কারণে ইনফ্লুয়েন্সারদের প্রকাশ্যে ক্ষমা চাইতেও হচ্ছে একাধিকবার।
এবার ইন্টারনেটের বিখ্যাত এবং বিতর্কিত ইনফ্লুয়েন্সার অপূর্বা মুখীজা, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘দ্য রেবেল কিড’ নামে পরিচিত তার একটি পুরনো চাঞ্চল্যকর ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে টাকার জন্য দুবাইয়ের এক শেখের সঙ্গে সরাসরি আপোস করার বিষয়ে তার মন্তব্য শুনে ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা এবং তিনি তীব্র সমালোচনার শিকার হতে শুরু করেছেন।
ভাইরাল হওয়া এই পুরনো ক্লিপটিতে অপূর্বা একজন কাস্টিং ডিরেক্টরের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা নিয়ে কথা বলছেন। অপূর্বা খুব সহজ সুরে বলেন, “স্যার, ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুই টাকার কোনও চরিত্র বা ছোটখাটো কাজের জন্য আমি কারোর সঙ্গে আপোস করব না! তবে হ্যাঁ, যদি দুবাইয়ের কোনও শেখ সরাসরি আমার মুখের ওপর ১০ থেকে ১৫ কোটি টাকা ছুড়ে দেন, তাহলে আমি অবশ্যই সেই প্রস্তাবটা বিবেচনা করতে পারি। কিন্তু একটা সাধারণ চরিত্রের জন্য? ওহ… একদমই না!”
”The Rebel Kid’ Apoorva Mukhija once remarked:
“I am not sleeping with anyone for a two-rupee role, sir. If some Dubai Sheikh throws ₹10-15 crore at my face, then maybe I can consider it. But for a role? Uh-uh.”
Since then, she has landed brand endorsements, appeared in OTT… pic.twitter.com/CUIxd5YW0P
— Brutal Truth (@sarkarstix) June 10, 2026
এই ভিডিওতে তিনি স্বীকার করেছেন যে, প্রথমে কাস্টিং ডিরেক্টরের সঙ্গে কথা বলার সময় তিনি কিছুটা ভয় পেয়েছিলেন, কিন্তু তিনি সরাসরি তার ম্যানেজারের নম্বরও দিয়ে দেন এবং বলেন যে, এমন বড় প্রস্তাব পেলে তিনি তা বিবেচনা করে দেখতে পারেন। এই স্পষ্ট বলার ধরন এখন তার একটি বিশেষ ভঙ্গি হয়ে উঠেছে।
এই প্রথমবার নয় যে অপূর্বা মুখীজা বিতর্কে জড়িয়েছেন। কয়েক মাস আগে, বিখ্যাত ‘কোচেলা মিউজিক ফেস্টিভ্যাল’-এ যাওয়ার আগে তিনি ‘গেট রেডি উইথ মি’ নামে একটি ভিডিওর শ্যুটিং করেছিলেন। সেই ভিডিওতে তিনি কাঁচি দিয়ে তাঁর হাতের পবিত্র হিন্দু সুতোটি কেটে ফেলেন। তখন তিনি বলেছিলেন, “আমার পণ্ডিতজি আমাকে এই সুতোটি কাটতে বারণ করেছেন। কিন্তু আমার ফ্যাশনেবল লুক আর কোচেলার ছবির মাঝে যদি কেউ আসতে পারে, তবে সেটা একমাত্র আমিই হতে পারি।”
Kolkata,West Bengal
Jun 19, 2026 11:56 AM IST
