কোথায় কোথায় এই সুবিধা পাওয়া যায়?আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সারা দেশের হাজার হাজার সরকারি ও বেসরকারি হাসপাতাল যুক্ত রয়েছে। এখানে সেকেন্ডারি ও টারশিয়ারি কেয়ার, যেমন বড় অপারেশন, জটিল রোগের চিকিৎসা এবং অন্যান্য উন্নত চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ ক্যাশলেস পাওয়া যায়।সবচেয়ে বড় সুবিধা হল, এই প্রকল্পটি সম্পূর্ণ পোর্টেবল। অর্থাৎ, একজন উপভোক্তা দেশের যে কোনও রাজ্যে গিয়েও আয়ুষ্মান প্রকল্পভুক্ত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা নিতে পারেন।
