Last Updated:
Bangla News: প্রতিশ্রুতি ভেঙে বিয়ে না করার অভিযোগ, পিংলায় ধৃত প্রাইভেট টিউশন শিক্ষক। তোলা হল আদালতে…
পিংলা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক প্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে সহবাস করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পিংলা থানার পুলিশ। অভিযুক্ত যুবক পেশায় একজন প্রাইভেট টিউশন শিক্ষক বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার ভিত্তিতেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে শারীরিক সম্পর্ক স্থাপিত হয়। তবে কিছুদিন পর অভিযুক্ত যুবক বিয়ে করতে অস্বীকার করেন বলে অভিযোগ ওঠে।
বৃহস্পতিবার ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হলে আদালত তদন্তের স্বার্থে তাকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত পরিস্থিতি এবং অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত এখনও চলছে।
দিগ্বিজয় মাহালি
Murshidabad,West Bengal
Jun 04, 2026 10:13 PM IST
