Last Updated:
এই মৃত্যু রহস্যের কিনারা করতে একযোগে তদন্তে নেমেছে বাংলাদেশের পুলিশ, সিআইডি এবং গোয়েন্দা বিভাগ৷
রংপুর, বাংলাদেশ: দরজায় তালা, বাড়ির ভিতর থেকে উদ্ধার হল স্ত্রী, কন্যা, পুত্র সহ অবসরপ্রাপ্ত হিন্দু স্কুল শিক্ষকের দেহ৷ বাংলাদেশের রংপুরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ কীভাবে সপরিবারে স্কুলশিক্ষকের রহস্যমৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণে ওই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এবং তাঁর পরিবারের উপরে নির্যাতনের ইঙ্গিত মিলেছে বলেই স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷
