Last Updated:
Massive Earthquake: সোমবার কলম্বিয়ার সান হোসে দেল পালমারের কাছে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভেনেজুয়েলাতেও এর কম্পন অনুভূত হয়েছে।
বোগোটা: সকাল হল- কিন্তু এরকম দুঃস্বপ্নের সকাল না আসলেও পারত৷ কলম্বিয়ার বোগোটায় মৃত্যদূত রূপে সকালেই হাজির রিখটার স্কেলে ৭.৪ মাত্রার ভূমিকম্প৷ বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, সোমবার কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ইতিমধ্যেই অন্তত ৫০ জন নিহত হয়েছেন। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর তথ্যমতে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সান হোসে দেল পালমারের প্রায় তিন মাইল পূর্বে।
