বর্তমান সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধুমাত্র টাকা রাখার জায়গা নয়, বরং দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক মাধ্যম। বেতন জমা, UPI পেমেন্ট, EMI, বিল পেমেন্ট থেকে শুরু করে সরকারি ভর্তুকি, সবকিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কিন্তু অনেক সময় ছোট ছোট ভুলের কারণেও হঠাৎ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট Freeze হয়ে যেতে পারে। তখন টাকা থাকলেও লেনদেন বন্ধ হয়ে যায় এবং বড় সমস্যায় পড়তে হয় গ্রাহকদের।অনেকেই জানেন না, ব্যাঙ্ক বা নিয়ন্ত্রক সংস্থাগুলি নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক বা Freeze করতে পারে। জেনে নিন কোন ৫টি কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট Freeze হয়ে যেতে পারে।
