একটি মূল অ্যাকাউন্ট থাকা সবচেয়ে জরুরি-আর্থিক বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকের অন্তত একটি এমন মূল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা উচিত যেখানে স্যালারি বা নিয়মিত আয় জমা পড়বে এবং দৈনন্দিন খরচ চলবে। ভাড়া, EMI, বিমার প্রিমিয়াম, বিদ্যুৎ বিল এবং বিভিন্ন সাবস্ক্রিপশনের মতো জরুরি পেমেন্ট যদি একই অ্যাকাউন্ট থেকে করা হয়, তাহলে খরচের হিসেব রাখা অনেক সহজ হয়। টাকা যদি বিভিন্ন অ্যাকাউন্টে ছড়িয়ে থাকে, তাহলে খরচ ও সঞ্চয়—দুটিই ট্র্যাক করা কঠিন হয়ে যায়। তাই নিয়মিত ব্যবহার করা একটি স্থায়ী অ্যাকাউন্ট আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে।
