এই সরকারি ব্যাঙ্কে ন্যূনতম ৭ দিনের জন্য FD অ্যাকাউন্ট খোলা যায়। অন্যদিকে, সর্বোচ্চ ১০ বছরের জন্য FD করা যায়।
ব্যাঙ্ক অফ বরোদার ৪৪৪ দিনের FD স্কিমে ৪ লাখ টাকা জমা করলে ম্যাচিউরিটির সময় কত সুদ এবং মোট কত টাকা পাওয়া যাবে।
৪৪৪ দিনের FD স্কিমে কত সুদ দিচ্ছে ব্যাঙ্ক?
ব্যাঙ্ক অফ বরোদা ৭ থেকে ৪৫ দিনের FD-তে ৩.৫০% থেকে ৪.০০% পর্যন্ত সুদ দিচ্ছে ৷ ৪৬ থেকে ৬০ দিনের FD-তে ৫.০০% থেকে ৫.৫০% পর্যন্ত সুদ মিলছে ৷ ১৮১ থেকে ২১০ দিনের FD-তে ৫.৫০% থেকে ৬.০০% পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে
তবে ব্যাঙ্কের বিশেষ ৪৪৪ দিনের FD স্কিম ‘bob Square Drive Deposit Scheme’-এ সবচেয়ে বেশি সুদ দেওয়া হচ্ছে।
এই স্কিমে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৪৫% প্রবীণ নাগরিকদের জন্য ৬.৯৫% অতি প্রবীণ নাগরিকদের জন্য ৭.০৫% ৪ লাখ টাকা জমা করলে কত পাবেন?
যদি কোনও সাধারণ নাগরিক ৪৪৪ দিনের FD-তে ৪ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে ম্যাচিউরিটির সময় তিনি প্রায় ৩২,৩৭৭ টাকা সুদ মোট ৪,৩২,৩৭৭ টাকা পাবেন।
অন্যদিকে, যদি কোনও প্রবীণ নাগরিক একই স্কিমে ৪ লাখ টাকা জমা করেন, তাহলে ম্যাচিউরিটির সময় প্রায় ৩৪,৯৭২ টাকা সুদ মোট ৪,৩৪,৯৭২ টাকা পাওয়া যাবে।
এছাড়া, অতি প্রবীণ নাগরিকরা যদি ৪ লাখ টাকা এই FD-তে বিনিয়োগ করেন, তাহলে ম্যাচিউরিটির সময় প্রায় ৩৫,৪৯২ টাকা সুদ মোট ৪,৩৫,৪৯২ টাকা পাবেন।