ব্যাঙ্কের নতুন ঘোষণায় ১ বছর থেকে ৩ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের FD-তে সুদের হার বাড়ানো হয়েছে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৪৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে, যা নিরাপদ বিনিয়োগে আগ্রহীদের কাছে বড় আকর্ষণ হতে পারে।
ব্যাঙ্কটি নির্বাচিত মাঝারি ও দীর্ঘমেয়াদি FD-র সুদের হার সংশোধন করেছে। এখন—
১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের FD-তে বার্ষিক ৬.৫০% সুদ
২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের FD-তে বার্ষিক ৬.৬০% সুদ
৩ বছরের FD-তে বার্ষিক ৬.৭০% সুদ দেওয়া হবে।
লেটেস্ট এফডি রেট দেখে নিন এক নজরে-
যদি কোনও সাধারণ গ্রাহক ৩ বছরের জন্য ৫ লক্ষ টাকার FD করেন এবং ৬.৭০% সুদের হার পান, তাহলে ম্যাচিউরিটির সময় মোট টাকার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৬.১০ লক্ষ টাকার কাছাকাছি। অর্থাৎ শুধুমাত্র সুদ হিসেবেই আয় হবে প্রায় ১.১০ লক্ষ টাকা।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনরা FD-র মেয়াদের উপর নির্ভর করে অতিরিক্ত ০.৫০% থেকে ০.৯০% পর্যন্ত সুদের সুবিধা পেতে থাকবেন।
অন্যদিকে, যদি কোনও সিনিয়র সিটিজেন একই মেয়াদে ৭.৪৫% সুদে ৫ লক্ষ টাকার FD করেন, তাহলে ম্যাচিউরিটির সময় মোট টাকার পরিমাণ হতে পারে প্রায় ৬.২০ লক্ষ টাকার বেশি। সেক্ষেত্রে শুধুমাত্র সুদ থেকেই লাভ হবে প্রায় ১.২০ লক্ষ টাকা।
সিনিয়র সিটিজেনদের জন্য লেটেস্ট এফডি রেট-

ফিক্সড ডিপোজিট মেয়াদ পূরণের আগে ভাঙলে জমার পরিমাণ এবং কতদিন FD রাখা হয়েছে তার উপর ভিত্তি করে আলাদা জরিমানার নিয়ম রয়েছে।
৫ লক্ষ টাকার কম FD-র ক্ষেত্রে, ১২ মাস পূর্ণ হওয়ার পরে টাকা তুললে কোনও জরিমানা লাগবে না। তবে ১২ মাসের আগে FD ভাঙলে ০.৫০% জরিমানা কাটা হবে। ৫ লক্ষ টাকা বা তার বেশি FD-র ক্ষেত্রে সময়ের আগে টাকা তুললে ১% জরিমানা ধার্য করা হবে।