Last Updated:
Purulia News: পুরুলিয়া-জামশেদপুর জাতীয় সড়কে শুক্রবার এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক শিশু। দ্রুতগতিতে আসা একটি বাস ও ট্রলারের সংঘর্ষে জখম হয়েছেন ১২ জন যাত্রী। আহতদের পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। আহত হয়েছেন অন্তত ১২ জন বাসযাত্রী। শুক্রবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার আড়শা থানার অন্তর্গত পুরুলিয়া-জামশেদপুর জাতীয় সড়কের কৌরাঙ্গ এলাকায়। দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি যাত্রীবাহী বাস পুরুলিয়া দিক থেকে জামশেদপুরের দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি টেলারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে চলে যায়। দুর্ঘটনার শব্দে আশেপাশের মানুষ ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান।
প্রত্যক্ষদর্শীদের মতে ডাইভারের অসচেতনতার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি দ্রুতগতিতে থাকার কারণে এই পরিণতি। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বাস ও ঘাতক টেলারটিকে উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত গতি অথবা নিয়ন্ত্রণ হারানোর জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
Puruliya (Purulia),Puruliya,West Bengal