Last Updated:
Bengal Assembly Elections Results 2026: রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার জন্য ৪৩১ জন অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটে বিশেষ নজরদারি ও গণনা কক্ষে সরাসরি উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত গাইডলাইন মেনে চলার কথাও জানানো হয়েছে।
কলকাতাঃ রাজ্যের ২৯৩ টি বিধানসভার গণনার জন্য ৪৩১ জন অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের । যে বিধানসভা কেন্দ্রের জন্য দুটি গণনা কেন্দ্র থাকবে সেখানে দুজন অবজারভার থাকবে। নির্দেশ নির্বাচন কমিশন এর। গণনার প্রস্তুতি নিয়ে আজ অবজারভারদের নিয়ে বৈঠক করল জাতীয় নির্বাচন কমিশন।
পোস্টাল ব্যালটের উপর অবজারভারদের বেশি নজর দেওয়ার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। “অবজার্ভার রুমে বসে থাকলে চলবে না। যে ঘরে গণনা হবে সেই ঘরেই থাকতে হবে।” জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার পর্যায়ের আধিকারিকদের নির্দেশ অবজারভারদের।
গণনা কেন্দ্রে যে প্রাথীদের জেড প্লাস নিরাপত্তা রয়েছে তারা তাদের সঙ্গে একজন করে নিরাপত্তা রক্ষী নিয়ে যেতে পারবেন নাকি তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে। অবজারভারদের নির্দেশ নির্বাচন কমিশনের। প্রসঙ্গত এদিনের বৈঠকে ভবানীপুর বিধানসভার জেনারেল অবজারভার জেড প্লাস প্রটেকটি এর সঙ্গে একজন নিরাপত্তা রক্ষী গণনা কেন্দ্রের ভেতরে অনুমতি দেওয়া হবে নাকি তা নিয়ে প্রশ্ন রাখেন। তার উত্তরেই অবজারভারদের এই নির্দেশ কমিশনের বলে কমিশন সূত্রে খবর।
Kolkata,West Bengal
