Last Updated:
বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন চিন্তাধারার প্রযোজকদের এই আগমন টলিউডকে এক ভিন্ন ও আশাব্যঞ্জক দিশা দেখাচ্ছে। টানটান রহস্য ও বিনোদনে ভরপুর ‘তুমি এলে তাই’ ছবির প্রথম দফার শ্যুটিং এখন পুরোদমে প্রবহমান।
কলকাতা: রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বইছে এক নতুন পরিবর্তনের হাওয়া। বাংলা বাণিজ্যিক সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবার কোমর বেঁধে ময়দানে নামছে একঝাঁক নতুন প্রযোজনা সংস্থা। সেই ধারাকে বজায় রেখেই নিজেদের তৃতীয় হেভিওয়েট ফিচার ফিল্ম ‘তুমি এলে তাই’-এর আনুষ্ঠানিক ঘোষণা করল জনপ্রিয় প্রযোজনা সংস্থা ‘অ্যাম্পল ড্রিম ডেভেলপার্স’।
বোলপুরের মনোরম লোকেশনে শুরু হয়ে গেল এই ছবির প্রথম শিডিউলের শ্যুটিং। ক্যামেরার সামনে এক ফ্রেমে ধরা দিলেন টলিউডের নামী তারকা থেকে শুরু করে একঝাঁক প্রতিভাবান নতুন মুখ। রত্নাকর কর্মকারের পরিচালনায়, মুনমুন দাসের ভাবনায় এবং অমল চক্রবর্তীর টানটান চিত্রনাট্যে তৈরি এই ছবিটি দর্শককে উপহার দিতে চলেছে একটি হাই-ভোল্টেজ ড্রামা। যেখানে কলেজের প্রেম-ভালবাসার সমান্তরালে উঠে আসবে ক্যাম্পাস পলিটিক্স, দুর্নীতি এবং একটি নৃশংস খুনের রহস্য। অভিজ্ঞ অভিনেতাদের পাশাপাশি এই ছবির মাধ্যমে নতুন প্রতিভাদের বড় ব্রেক দিচ্ছেন প্রযোজক অমিত কুমার সিনহা এবং অ্যাম্পল ড্রিম ডেভেলপার্স।
প্রযোজক অমিত কুমার সিনহা জানান, “সুযোগ বাড়লেই সিনেমার উন্নতি হয়। এটি আমাদের প্রযোজনা সংস্থার তৃতীয় ছবি, আর আমরা সবসময় দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। আজকের প্রত্যেক প্রতিষ্ঠিত তারকাই একসময় প্রথম সুযোগ পেয়েছিলেন। আমরাও গর্বের সঙ্গে সেই প্ল্যাটফর্মটা বেশ কিছু নতুন প্রতিভাদের দিতে চলেছি, যারা নিজেদের সবটুকু দিয়ে কাজ করছেন। দর্শকদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা খোলা মনে প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখুন এবং এর শিল্পগুণ, আবেগ ও অভিনয় দিয়ে আমাদের বিচার করুন।”
ছবিতে মূল হিরো ‘জয়’-এর চরিত্রে, যিনি একজন সৎ ও তড়িৎকর্মা পুলিশ অফিসার। রজতাভ দত্ত: ‘আবু আনসারী’-র একটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্রে। মৌবনী সরকার: মানসিকভাবে বিপর্যস্ত লিড অভিনেত্রী ‘নীলম’-এর চরিত্রে। মিশমি দাস: অন্যতম প্রধান নায়িকা ‘ফলক’-এর চরিত্রে। বিশ্বনাথ বসু: ‘ঘনশ্যাম’ নামক এক চটপটে পুলিশ অফিসারের ভূমিকায়। বরুণ চক্রবর্তী: পুলিশ অফিসার ‘প্রমোদ শর্মা’-র চরিত্রে। ভাস্কর বন্দ্যোপাধ্যায়: কলেজের প্রিন্সিপালের একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকায়। অনামিকা সাহা: প্রতিভার মা ‘জয়ন্তী’-র চরিত্রে। সোমা চক্রবর্তী: সহ-অভিনেত্রী ‘মানো দা’-র চরিত্রে। তন্নিষ্ঠা বিশ্বাস: সহ-অভিনেত্রী ‘প্রতিভা’-র চরিত্রে।
Kolkata,West Bengal
