Last Updated:
এই সপ্তাহে সেরা দশে কোন কোন ধারাবাহিক, কার মাথায় উঠল সেরার মুকুট, তা জানাতে মুখিয়ে দর্শকরা
কলকাতা: বৃহস্পতিবার মানেই সিরিয়াল দুনিয়ায় হইচই পড়ে যায়৷ কারণ এই দিনেই হয় চুলচেরা বিশ্লেষণ৷ কোন সিরিয়াল দর্শকদের নজরে কেমন হল, তা নিয়ে আসে মার্কশিট৷ সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে, আর কে পিছিয়ে তা জানতে মুখিয়ে থাকে চ্যানেল কর্তৃপক্ষ। সেরার সেরা হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ ৷ এবার সেই তালিকা সামনে আসতেই একটা বিষয় স্পষ্ট হল যে, বিকেল ৫ থেকে রাত ৮ পর্যন্ত জি বাংলা বেশি দেখেন দর্শকরা৷ তবে স্টার জলসাও কম যায় না৷ দেখে নিন এই সপ্তাহে কী চমক দিল দুই চ্যানেল৷
ভোটের রেজাল্টের পর থেকে টিআরপি-তে ভাঁটা পড়েছে৷ ৫.৫-এর উপর ওঠেনি রেটিং৷ সব ধারাবাহিকেই নম্বর অনেকটাই কমে গেছে৷ এই সপ্তাহে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিয়েছে ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’৷ এবং দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’৷
টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা। দেখুন তো আপনি যে সিরিয়াল দেখেন, সেটা কত নম্বরে?

একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা। দেখুন তো আপনি যে সিরিয়াল দেখেন, সেটা কত নম্বরে?
জোয়ার ভাঁটা – ৫.৫(প্রথম)
পরিণীতা- ৫.৩(দ্বিতীয়)
তারে ধরি ধরি মনে করি এবং প্রফেসর বিদ্যা ব্যানার্জি – ৫.২ (তৃতীয়)
অন্নপূর্ণার লক্ষ্মীরা – ৪.৮ (চতুর্থ)
গঙ্গা – ৪.৬ (পঞ্চম)
কনে দেখা আলো – ৪.৪ (ষষ্ঠ)
পরশুরাম আজকের নায়ক – ৪.৩ (সপ্তম)
ও মোর দরিয়া – ৩.৮ (অষ্টম)
কমলা নিবাস – ৩.৭ (নবম)
সংসার সংকীর্তন + শুধু তোমারই জন্য – ২.৭ (দশম)
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। উদয়-ঈশানির সিরিয়াল অনেক দিন ধরেই টিআরপির উপর দিকে রয়েছে। এবারেও নিজের সিংহাসন ধরে রেখেছে ধারাবাহিক পরিণীতা৷ চলতি সপ্তাহে ৫.৫ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক জোয়ার ভাঁটা, যেখানে শ্রুতি-আরাত্রিকা ও অভিষেক রয়েছেন৷ তারে ধরি ধরি মনে করি-র পল্লবী ও বিশ্বরূপের সঙ্গে জোড় পাল্লা দিচ্ছে স্বস্তিকা দত্তের প্রফেসর বিদ্যা ব্যানার্জি-র সঙ্গে৷ এরই সঙ্গে মোটের উপর যেই সব ধারাবাহিকগুলো চলে, তাই ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে এ সপ্তাহের টিআরপি লিস্টে৷
Kolkata,West Bengal
