সূত্রের খবর, ৩০ বছর বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, যা তাঁর জীবন ও চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সম্ভবত এই কারণেই বিয়ে এবং সম্পর্ক বিষয়ে তাঁর একটি অত্যন্ত ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গি ছিল। অবশেষে, ১৯৮০ সালে হেমা মালিনী ধর্মেন্দ্রকে বিয়ে করেন। তাঁদের এই সম্পর্ক নিয়ে কম বিতর্ক হয়নি, কারণ ধর্মেন্দ্র ইতিমধ্যেই প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত ছিলেন। বিতর্ক সত্ত্বেও, ধর্মেন্দ্র এবং হেমা মালিনী বলিউডের অন্যতম আলোচিত এবং জনপ্রিয় দম্পতি হয়ে ওঠেন।
