Last Updated:
বুধবার সকাল থেকে শোরগোল পড়ে যায় সোনু নিগমের শরীর খারাপের কথায়৷ তিনি স্নায়ু রোগ ভুগছেন৷ বলিউডের বেশ কয়েকজন শিল্পীরও রয়েছে শারীরিক সমস্যা৷ জেনে নিন
মুম্বই: অত্যন্ত জনপ্রিয় গায়ক সোনু নিগমের শরীর খারাপ৷ তাঁর স্নায়ুর সমস্যার জন্য গত কয়েকদিন ধরে চিকিৎসা চলছে৷ নিয়মিত MRI-CT Scan হয়েছে তাঁর৷ ব্যথা থেকে মুক্তি পেতে খেতে হয়েছে পেইনকিলার৷ বুধবার সকালে এই খবরটি নিজেই ভক্তদের জন্য জানিয়ে দেন সোনু৷ তিনি বলেছেন যে অত্যন্ত যন্ত্রণাদায়ক এই পরিস্থিতি৷ নার্ভে চাপ লাগার কারণে এই অবস্থা সোনুর৷ ওষুধ এবং ফিজিওথেরাপি সেশন সহ ক্রমাগত চিকিৎসার প্রয়োজন হয়েছে। এই ফিজিওথেরাপিও খুব কঠিন৷ তবে এর জন্য কোনও প্রভাব সোনুর গলার উপর পড়ছে না এবং তিনি একটি অনুষ্ঠানেও গান গাইবেন বলে ভক্তদের জানিয়েছেন৷
সোনুর মতো আরও এক জনপ্রিয় শিল্পী ভুগছেন এক শারীরিক সমস্যায়৷ তিনি অলকা ইয়াগনিক৷ ২২,০০০-এরও বেশি গান গেয়ে অলকা দুটি জাতীয় পুরস্কার জিতেছেন এবং পদ্মভূষণ উপাধিতেও ভূষিত হয়েছেন। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘অমর সিং চমকিলা’ ছিল তার শেষ কাজ, কিন্তু এরপর থেকে অলকা খুব বেশি গানের কাজ হাতে নিতে পারেননি। ২০২৪ সালের জুন মাসে তিনি একটি বিরল শ্রবণ সমস্যায় ভোগার কথা জানিয়েছিলেন এবং এখন এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন যে তিনি এখনও এই সমস্যায় ভুগছেন।
অলকা এনডিটিভিকে বলে একটি বিরল শ্রবণ সমস্যায় ভুগছেন। অসুস্থতার কারণে তিনি কোনও নতুন কাজ হাতে নিতে পারেননি। ডাক্তাররা এটিকে একটি বিরল সংবেদী স্নায়ুজনিত শ্রবণশক্তি হ্রাস হিসেবে নির্ণয় করেছেন, যা একটি ভাইরাস আক্রমণের কারণে হয়েছে বলে জানিয়েছেন অলকা৷ ২০২৪ সালে, অলকা ইয়াগনিক ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে এই বিরল শ্রবণ রোগে আক্রান্ত হওয়ার কথা জানান।
সাইনাসের সমস্যা বা সাইনোসাইটিস হল মাথার খুলির ভিতরের ফাঁপা গহ্বর বা সাইনাসগুলোর সংক্রমণ। এটি সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা অ্যালার্জির কারণে হয়ে থাকে। এর ফলে শ্লেষ্মা বা মিউকাস জমে সাইনাসের পথ বন্ধ হয়ে যায় এবং তীব্র অস্বস্তি তৈরি হয়। এই সমস্যা থাকলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এবং গায়ক-গায়িকাদের জন্য এটা খুবই সমস্যার৷
বেশ কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় কুমার সানুর একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে একজন ডাক্তারকে তাঁর নাকের হাড় মটকাতে দেখা যায়। ডাক্তার কুমার সানুর সাইনাসের চিকিৎসা করছিলেন। এরপর তিনি পেট ও পিঠের সমস্যা থেকে মুক্তি পেতে কাইরোপ্র্যাকটিক থেরাপিও নেন। কাইরোপ্র্যাক্টর রজনীশ কান্ত ইনস্টাগ্রামে কুমার সানুর এই ভিডিও শেয়ার করেন৷
কাইরোপ্র্যাকটিক থেরাপিতে একজন পেশাদার ব্যক্তি ম্যানুয়াল থেরাপি দিয়ে থাকেন। এতে পেশী, হাড়, জয়েন্ট এবং স্নায়ুর সমস্যার চিকিৎসা করা হয়। কাইরোপ্র্যাকটিক থেরাপির বিশেষজ্ঞরা হাড় ও পেশী মটকে সেগুলোকে সঠিক বিন্যাস ও ভঙ্গিতে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এটি করলে অনেক আরাম পাওয়া যায়।
Kolkata,West Bengal
