সাম্প্রতিক FD সুদের হারের তুলনা করলে দেখা যায়, দুই ব্যাঙ্কই বিশেষ মেয়াদের আমানতে বেশি সুদ দিচ্ছে। তবে সাধারণ মেয়াদের FD-র ক্ষেত্রে ক্যানারা ব্যাঙ্ক কিছুটা এগিয়ে থাকলেও, ৫৫৫ দিনের FD-তে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
কানাড়া ব্যাঙ্কের FD-র সুদের হার
কানাড়া ব্যাঙ্ক ৩ কোটি টাকার কম দেশীয় FD-তে সাধারণ গ্রাহকদের বার্ষিক ৩.০০ শতাংশ থেকে ৬.৬০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য এই হার ৩.০০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ।
ব্যাঙ্কের সর্বোচ্চ ৬.৬০ শতাংশ সুদ মিলছে ৫৫৫ দিনের FD-তে। একই মেয়াদে প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৭.১০ শতাংশ সুদ। এছাড়া ৮০ বছর বা তার বেশি বয়সী সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ৪৪৪ দিন ও ৫৫৫ দিনের FD-তে অতিরিক্ত ০.১০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ গ্রাহকদের ২.৭০ শতাংশ থেকে ৬.৬৫ শতাংশ পর্যন্ত এবং প্রবীণ নাগরিকদের ৩.২০ শতাংশ থেকে ৭.১৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এই ব্যাঙ্কেও ৫৫৫ দিনের FD-তেই সর্বোচ্চ সুদের সুবিধা রয়েছে। সাধারণ গ্রাহকরা পাচ্ছেন ৬.৬৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৭.১৫ শতাংশ সুদ। ফলে সরকারি ব্যাঙ্কগুলির বিশেষ মেয়াদের FD-র মধ্যে এটি অন্যতম আকর্ষণীয় অফার।
তুলনামূলকভাবে দেখা যাচ্ছে, ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত অধিকাংশ সাধারণ মেয়াদের FD-তে ক্যানারা ব্যাঙ্কই বেশি সুদ দিচ্ছে। অন্যদিকে, ৫৫৫ দিনের বিশেষ মেয়াদের FD-তে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাত্র ০.০৫ শতাংশ বেশি সুদ দিয়ে এগিয়ে রয়েছে।
যাঁরা ৫৫৫ দিনের FD-তে সর্বোচ্চ সুদের খোঁজ করছেন, তাঁদের জন্য ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সামান্য বেশি লাভজনক হতে পারে। তবে ৫ বছরের ট্যাক্স-সেভিং FD এবং একাধিক সাধারণ মেয়াদের FD-তে ক্যানারা ব্যাঙ্ক তুলনামূলকভাবে বেশি সুদ দিচ্ছে।

কানাড়া ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া—দুই ব্যাঙ্কই ৫ বছরের ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিট (Tax Saving FD)-এর সুবিধা দেয়।এই FD-তে বিনিয়োগ করলে আয়কর আইনের ধারা 80C-এর অধীনে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। তবে এই ছাড় ধারা 80C-এর বার্ষিক সর্বোচ্চ সীমার মধ্যেই প্রযোজ্য হবে।
কানাড়া ব্যাঙ্ক তাদের ট্যাক্স-সেভিং FD-তে সাধারণ গ্রাহকদের ৬.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৬.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। অন্যদিকে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একই ধরনের FD-তে সাধারণ গ্রাহকদের ৬.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৬.৫০ শতাংশ সুদ দিচ্ছে। ফলে, যাঁরা ৫ বছরের জন্য টাকা বিনিয়োগ করে ধারা 80C-এর অধীনে কর ছাড়ের সুবিধা নিতে চান, তাঁদের জন্য বর্তমানে ক্যানারা ব্যাঙ্কই বেশি লাভজনক। ফলে, যাঁরা ৫ বছরের জন্য টাকা বিনিয়োগ করে ধারা 80C-এর অধীনে কর ছাড়ের সুবিধা নিতে চান, তাঁদের জন্য বর্তমানে ক্যানারা ব্যাঙ্কই বেশি লাভজনক।
যাঁদের লক্ষ্য সবচেয়ে বেশি সুদের হার, তাঁদের জন্য ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিছুটা এগিয়ে। কারণ, ৫৫৫ দিনের বিশেষ FD-তে সাধারণ গ্রাহকদের ৬.৬৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.১৫ শতাংশ সুদ দিচ্ছে।
অন্যদিকে, ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছরের সাধারণ মেয়াদের FD করতে চাইলে ক্যানাড়া ব্যাঙ্ক বেশি আকর্ষণীয় হতে পারে। কারণ, এই মেয়াদগুলিতে ব্যাঙ্কটি ৬.২৫ শতাংশ সুদ দিচ্ছে। এছাড়া ক্যানাড়া ব্যাঙ্কের ট্যাক্স-সেভিং FD-তে বেশি সুদ এবং ৮০ বছর বা তার বেশি বয়সী সুপার সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুবিধাও রয়েছে।
FD-তে বিনিয়োগের আগে শুধু সুদের হার নয়, আরও কয়েকটি বিষয় বিবেচনা করা জরুরি—
বিনিয়োগের মেয়াদ (Tenure)
মেয়াদপূর্তির আগে টাকা তুললে (Premature Withdrawal) কী নিয়ম প্রযোজ্য
প্রয়োজনে সহজে টাকা পাওয়ার (Liquidity) সুবিধা
এছাড়াও মনে রাখবেন, প্রতি ব্যাঙ্কে একজন আমানতকারীর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত জমা Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC)-এর বিমা সুরক্ষার আওতায় থাকে। ফলে কোনও কারণে ব্যাঙ্কের সমস্যা হলেও এই সীমা পর্যন্ত আমানতের সুরক্ষা নিশ্চিত থাকে।