Last Updated:
Congress March Towards PM Residence: প্রসঙ্গত, NEET-পরীক্ষায় পেপার লিকের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেই বিক্ষোভে বসেন রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেস নেতৃত্বরা৷ লোক কল্যাণ মার্গের দিকে মিছিল করে বিক্ষোভ দেখান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী-সহ দলের একাধিক শীর্ষ নেতা। বিক্ষোভরত রাহুল, প্রিয়ঙ্কাদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং৷
নয়াদিল্লি: ভারতের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচি। সংসদ চত্বর বা নির্ধারিত প্রতিবাদস্থলের পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিরোধীদের দাবি, এটি গণতান্ত্রিক প্রতিবাদের অংশ। অন্যদিকে সমালোচকদের একাংশের প্রশ্ন, প্রধানমন্ত্রীর বাসভবনের মতো উচ্চ-নিরাপত্তা এলাকাকে লক্ষ্য করে বিক্ষোভ কি জাতীয় নিরাপত্তার ঝুঁকি বাড়াতে পারে?
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গ (সেবা তীর্থ)-এর কাছে বিক্ষোভ প্রদর্শনের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ বিরোধী নেতাদের পুলিশ সেখান থেকে সরিয়ে দেয়। এরপরই ঘটনাটি রাজনৈতিক মহলে বড় বিতর্কের বিষয় হয়ে ওঠে।
সোশ্যাল মিডিয়ার একাংশে এই ঘটনাকে সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশের রাজনৈতিক সংকটের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওই দুই দেশেই রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ঢুকে পড়েছিলেন। সেই প্রেক্ষাপটে ভারতের ঘটনাকেও ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভারতের পরিস্থিতি, সাংবিধানিক কাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা শ্রীলঙ্কা বা বাংলাদেশের পরিস্থিতির থেকে সম্পূর্ণ ভিন্ন। ফলে শুধুমাত্র সামাজিক মাধ্যমে ওঠা তুলনার ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখান রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধিরা৷ রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি এবং অখিলেশ যাদবকে আটক করে দিল্লি পুলিশ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোককল্যাণ মার্গের মতো উচ্চ নিরাপত্তা বলয়ে অবস্থান-বিক্ষোভ না করার বার্তা দিয়েছিলেন। কিন্তু তা উপেক্ষা করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনেই ধর্নায় বসেন কংগ্রেস নেতৃত্বরা৷ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত রয়েছে। বিরোধী দলগুলির দাবি, গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। অন্যদিকে নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে, সংবেদনশীল সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ৷
Kolkata,West Bengal
