Last Updated:
Cooch Behar News: মাথাভাঙার সৌন্দর্য বাড়াতে মাথাভাঙা পুরসভার দারুণ উদ্যোগ। শহরে শুরু হয়ে গেল সৌন্দর্যায়নের কাজ। জানা গিয়েছে, কয়েক লক্ষ টাকা খরচে এই কাজ করা হচ্ছে।
মাথাভাঙা, কোচবিহারঃ কোচবিহারের মাথাভাঙা শহরের সৌন্দর্যায়নের কাজ শুরু হল। মাথাভাঙা পুরসভার তরফে এই কাজ শুরু হয়েছে। মঙ্গলবার শহরের শীতলকুচি রোড ও ইমিগ্রেশন রোডে এই কাজ হয়।
গতকাল সন্ধ্যায় দেখা যায়, এই এলাকাগুলির বাতিস্তম্ভের গায়ে নীল ও সাদা রঙের লাইট লাগানো হয়েছে। জানা গিয়েছে, মাথাভাঙা পুরসভার তরফে কয়েক লক্ষ টাকা খরচে ইলেকট্রকের খুঁটিগুলিকে লাইট দিয়ে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে শহরের সৌন্দর্য আরও বাড়ছে।
একদিকে মাথাভাঙার বুকে যখন সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে, তখন অন্যদিকে শহরের বিভিন্ন ওয়ার্ডের নর্দমাগুলি অপরিষ্কার অবস্থায় থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ভোটের আগে থেকে পুরসভার তরফে এই নর্দমাগুলি পরিষ্কার করা হয় না। ফলে বিভিন্ন ড্রেনের চারপাশ জঙ্গলে ভরে গিয়েছে, জল না বেরোতে পারায় মশা-মাছির উপদ্রব বাড়ছে। দ্রুত নর্দমাগুলি পরিষ্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান জানান, ভোটের কারণে শ্রমিক না থাকার ফলে নর্দমাগুলি পরিষ্কার করা যায়নি। দ্রুত এগুলি পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন তিনি।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Cooch Behar News: পাল্টে যাচ্ছে মাথাভাঙা শহরের চেহারা! কয়েক লক্ষ টাকা খরচে শুরু সৌন্দর্যায়নের কাজ, মাথাভাঙা পুরসভার বড় উদ্যোগ
