Last Updated:
Cooch Behar News: কোচবিহারের মাথাভাঙায় দম্পতি খুন! শোওয়ার ঘর থেকে উদ্ধার গলা কাটা দেহ। হাড়হিম করা এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
মাথাভাঙা, কোচবিহারঃ বিধানসভা নির্বাচনের আবহেই কোচবিহারের মাথাভাঙায় ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। শোওয়ার ঘর থেকে উদ্ধার হল এক দম্পতির গলা কাটা দেহ। বুধবার সকালে দেহ দু’টি উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিন মাথাভাঙা ২ নম্বর ব্লকের পারাডুবি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেঁতুলতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রহিম উদ্দিন বস্তাদার, বয়স আনুমানিক ৬০ বছর এবং তাঁর স্ত্রী আসিয়া বিবি, বয়স আনুমানিক ৫০ বছর।
এদিন সকালে ঘর থেকে দম্পতির দেহ উদ্ধারের খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। ঘরের বাইরে কার্যত ভিড় জমে যায়।
মৃতদের পরিবার সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরেই এই খুন হয়েছে বলে মনে করছেন তাঁরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তাতে কী উঠে আসে সেটাই দেখার। তবে ভোটের আবহে জোড়া খুনের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের আবহ তৈরি হয়েছে।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
