Last Updated:
Cooch Behar News: আইসিএসই ফলাফল প্রকাশের দিনই নিজেকে শেষ করে দিলেন এক পরীক্ষার্থী। মামার বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
তুফানগঞ্জ, কোচবিহারঃ বৃহস্পতিবার আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। সেদিনই তুফানগঞ্জে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মামার বাড়ি থেকে উদ্ধার হল দশম শ্রেণির এক পরীক্ষার্থী ঝুলন্ত দেহ। কোচবিহারের তুফানগঞ্জের পিলখানা রোড এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম নিরঙ্কুশ দেব জানা (১৬)। গতকাল সকালে মামার বাড়ির রান্নাঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
এই বিষয়ে প্রয়াত কিশোরের মামা বলেন, “পরীক্ষা শেষে আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল। ওর মধ্যে কোনও অস্বাভাবিকতা দেখতে পাইনি। কীভাবে কী হয়ে গেল আমরা বুঝতে পারছি না”।
তিনি আরও জানান, নিরঙ্কুশের বাবা ভোট দিতে মেদিনীপুরে গিয়েছেন এবং মা ভোটের ডিউটিতে কলকাতায় রয়েছেন। ১৫ দিন আগে তাঁদের বাড়িতে ঘুরতে এসেছিল নিরঙ্কুশ। গতকাল রাতেও সে অন্যান্যদিনের মতো স্বাভাবিক ছিল বলে দাবি করেন তিনি।
জানা যাচ্ছে, নিরঙ্কুশ কী কারণে আত্মঘাতী হয়েছে সেই নিয়ে সকলে ধন্দে রয়েছেন। পড়াশোনার চাপ, পরীক্ষায় আশানুরূপ ফলাফল না করতে পারার ভয়, নাকি অন্য কোনও কারণ, কী কারণে চরম সিদ্ধান্ত নিল এই কিশোর? আপাতত এটাই ভাবাচ্ছে সকলকে।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
May 01, 2026 11:04 AM IST
Cooch Behar News: ICSE রেজাল্টের দিনই পরীক্ষার্থীর করুণ পরিণতি! নিজেকে শেষ করে দিল দশম শ্রেণির পড়ুয়া, কারণ নিয়ে ধন্দে পরিবার
