*দমদম কেন্দ্র থেকে বামেরা দাঁড় করিয়েছিল তরুণ তুর্কি ময়ূখ বিশ্বাসকে। দমদমের মানুষ ময়ূখকে ঢালাও সমর্থন জানিয়েছিল প্রচারের সময়। কিন্তু তার প্রতিফলন দেখা গেল না ব্যালট বক্সে। ৯ রাউন্ড শেষে ১৯,৪৫৬ ভোটে এগিয়ে রইলেন বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী, তাঁর প্রাপ্ত ভোট ৬৬,১৯০। দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী, মন্ত্রী ব্রাত্য বসু, তাঁর প্রাপ্ত ভোট ৪৬,৭৩৪। ময়ূখ পেয়েছেন ১২,১৬২ ভোট।
