Last Updated:
Death News: ইন্দাসের জাগলদ্বীপে খেলতে গিয়ে ঘটে গেল বিরাট দুর্ঘটনা৷ নদীর চরে খেলতে গিয়ে দ্বারকেশ্বরের জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের, একজনের বয়স ছয় বছর এবং অন্ জনের বয়স ৪ বছর৷ ২ খুদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
দেবব্রত মণ্ডল, বাঁকুড়া: মঙ্গলবার বিকালে ইন্দাসের জাগলদ্বীপে দ্বারকেশ্বরের বালিতে খেলতে গিয়ে জলে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম শুভজিৎ রুইদাস(৬) ও সৌমেন রুইদাস(৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার খাওয়া দাওয়া করে দুই ভাই বাড়ি থেকে বেরিয়ে লাগোয়া দ্বারকেশ্বরের চরে খেলতে যায়। পরে তারা দু’জনে জলে হাত পা ধুতে যায়। তখনই দু’জন জলে তলিয়ে যায়।
পরে স্থানীয় একজন জলে স্নান করতে নামলে তার পায়ে মৃতদেহ লাগে। এরপরে পাড়ার লোকজন এসে পরপর দুই ভাইয়ের মৃতদেহ জল থেকে উদ্ধার করেন। খবর পেয়ে তড়িঘড়ি আসে পুলিশ। মৃতদেহ থানায় নিয়ে যায়। নদের চরে আকস্মিক এই মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েছেন। পুলিশ জানিয়েছে, জাগলদ্বীপে দু’টি শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
Kolkata,West Bengal
