Last Updated:
প্রত্যক্ষদর্শীদের মতে, এসি বিস্ফোরণের কারণে আগুন লেগে থাকতে পারে। তবে, আগুন লাগার সঠিক কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি এবং তদন্ত চলছে।
নয়াদিল্লি: রবিবার ভোররাতে দিল্লির শাহদারা এলাকার বিবেক বিহারের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং ৮ থেকে ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভোর ৩টা ৪৭ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল আসে এবং এর পরপরই দমকল বাহিনীর ১৪টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দমকল বিভাগ জানিয়েছে, বি-১৩ ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের উৎস এবং তা ধীরে ধীরে পুরো বিল্ডিং-এ ছড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর সকাল ৬:২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চার থেকে ছয়জন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন এবং তাঁদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দমকল বাহিনী ও পুলিশের দল একটি যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে৷ প্রায় ১৪ থেকে ২০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মতে, পিছনের অ্যাপার্টমেন্টে কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছিল৷ ভিতরে কেউ আটকে নেই, এমনই জানানো হয়েছে৷
#WATCH | Delhi: A resident, Rohit, says, “A blast in the AC triggered the fire… Around 12-15 were rescued. However, 4-5 people are still missing. The fire started at around 03:13 am… Fire tenders arrived at around 3:35 am… Efforts are being made to extinguish the fire…” https://t.co/JXCQ0AMEls pic.twitter.com/RbuRkJEVJS
— ANI (@ANI) May 3, 2026
প্রত্যক্ষদর্শীদের মতে, এসি বিস্ফোরণের কারণে আগুন লেগে থাকতে পারে। তবে, আগুন লাগার সঠিক কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি এবং তদন্ত চলছে।
জানা গিয়েছে, এটি একটি চারতলা বাড়ি ছিল, যেখানে মোট আটটি ফ্ল্যাট ছিল। আগুন লাগার সময় অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে থাকায় অনেকেই সময়মতো বের হতে পারেননি।
দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশের মতে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। ভিতরে আর কেউ আটকা পড়ে আছে কিনা, তা নিশ্চিত করতে বিল্ডিং-এ তল্লাশি অভিযান চলছে।
এই মর্মান্তিক দুর্ঘটনাটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং আগুন লাগার কারণ সঠিক কারণ অনুসন্ধান করছে।
Kolkata,West Bengal
