Last Updated:
মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় নরেন্দ্র মোদির ক্যারিশম্যাটিক নেতৃত্ব, নীতি, জাতীয়তাবাদ এবং সামাজিক প্রভাবের উপর ‘দেশপ্রেমের সমাজতত্ত্ব’ মডিউল চালু করেছে।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব এখন অ্যাকাডেমিক গবেষণার বিষয় হয়ে উঠেছে। ভারতের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান বরোদার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় তাঁকে নিয়ে এক অভিনব সমাজতত্ত্ব মডিউল চালু করেছে। বিশ্ববিদ্যালয়টি দুই বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামের অংশ এই কোর্সটির নাম দেওয়া হয়েছে দেশপ্রেমের সমাজতত্ত্ব।
এই মডিউলের মূল বিষয় হল মোদি তত্ত্ব যা প্রধানমন্ত্রীর আকর্ষণীয় নেতৃত্ব এবং সমাজের উপর এর প্রভাবের উপর আলোকপাত করবে। এটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিএ ও এমএ প্রোগ্রামের অধীনে পড়ানো হবে। একটি প্রতিবেদনে সমাজবিজ্ঞান বিভাগের প্রধান বীরেন্দ্র সিংকে উদ্ধৃত করে বলা হয়েছে, এই অধ্যয়ন মডিউলটির উদ্দেশ্য হল প্রতিষ্ঠিত সমাজতাত্ত্বিক কাঠামোর মাধ্যমে নেতৃত্বকে বিশ্লেষণ করা। মডিউলটি চারটি পেপারে বিভক্ত। যার প্রতিটিতে ১৫ ঘণ্টার পাঠদান রয়েছে। এতে গণমাধ্যম ও ডিজিটাল জাতীয়তাবাদ, নাগরিকত্ব ও ভিন্নমত এবং বিশ্বায়ন ও পরিচয় রাজনীতির মতো বিষয়গুলো পর্যালোচনা করা হবে।
বীরেন্দ্র সিংয়ের মতে, কেন প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা বেড়েছে, কীভাবে তাঁর গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং কোন কারণগুলো তাঁকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকতে সাহায্য করেছে সব কিছুই এখানে পড়ানো হবে। এই কোর্সে বিমুদ্রাকরণ, ডিজিটাল উদ্যোগ, ফাস্ট্যাগ এবং জল শক্তি মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তগুলোও পর্যালোচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় বলেছে, এই উদ্যোগগুলো থেকে বোঝা যায় প্রধানমন্ত্রী কীভাবে জনগণের প্রত্যাশার প্রতি সাড়া দেন। নীতি আয়োগের সঙ্গে যুক্ত একটি প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীদের দ্বারা প্রত্যন্ত গ্রামগুলিতে পরিচালিত মাঠ পর্যায়ের গবেষণা থেকে এই মডিউলটির ধারণাটি উদ্ভূত হয়। এই সমীক্ষা চলাকালীন গবেষকরা লক্ষ্য করেন যে, সরকারি প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত কিছু গোষ্ঠী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে যুক্ত ছিল।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
