Last Updated:
দেশু ৭-এর পোশন পিকচার সামনে আসতেই হইচই পড়ে গেল৷ ছবি দেখে স্পষ্ট রোম্যান্স-অ্যাকশনে ভরপুর থাকবে দেব-শুভশ্রী পুজো রিলিজ!
কলকাতা: এই পুজোয়ে আসছে দেব-শুভশ্রী জুটির নতুন ছবি৷ দেশু ৭-এর ছবির পোস্টার সামনে এল৷ এই ছবিতেও রোম্যান্সের সঙ্গে থাকবে ধুন্ধুমার অ্যাকশন, ছবির পোশান পিকচার সেই বার্তাই দিচ্ছে৷ ধুমকেতু মুক্তি পাওয়ার পর থেকে আবার কাছাকাছি দেব-শুভশ্রী জুটি৷ ভক্তদের ভালবাসাতে আবার এই জনপ্রিয় জুটি ফিরেছে বড়পর্দায়৷ ১৬ অক্টোবর মুক্তি পাবে দেশু৭৷ তবে এই ছবির নাম এটাই থাকবে, নাকি বদলে যাবে, তা এখনও স্পষ্ট নয়৷ ‘দেশু ৭’-এর পোস্টার ভাগ করে নিয়ে দেব-শুভশ্রী লিখেছেন, “ভালোবাসা সহজে হয় না… আর একবার হলে, তাকে ছাড়া থাকা যায় না।”
মঙ্গলবার সাতসকালে ‘দেশু ৭’-এর প্রথম পোস্টার রিলিজ হতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ধরা পড়ে। ছবিতে দেখা গেল, গোলাগুলি, অগ্নিগর্ভ পরিস্থিতিতে একে-অপরকে আগলে রেখেছেন দেব-শুভশ্রী। নায়কের এক হাতে বন্দুক, অন্য হাত দিয়ে আগলে রেখেছেন নায়িকাকে। শুভশ্রীর পরনে সাদা সালওয়ার-কামিজ, যা রক্তে ভেজা। প্রেম-অ্যাকশন, সবই ধরা পড়েছে এই ছবির মাধ্যমে৷
১০ বছর পরে আবার একসঙ্গে নতুন ছবির শুটিং করবেন দেব-শুভশ্রী। মাঝের ১০ বছরে দু’জনের জীবন অনেক বদলে গিয়েছে। ২০১৬-তে শুটিং হওয়া ‘ধূমকেতু’ মুক্তি পায় ২০২৫-এ। তার পর থেকে আবার ‘দেশু’ জুটির একসঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেই মতো কাজও শুরু করেছেন দু’জনে৷ দেশু ৭-এর জন্য টিকিট বিক্রিও হয়েছে৷
এবার পুজোয়ে আসছে দেব-শুভশ্রীর ছবি৷ অর্থাৎ #DESU7-র নতুন সিনেমা৷ এই ছবিতে থাকছেন অনির্বাণ৷ এই ছবির ঘোষণা করেছিলেন ৩জন মিলে, একেবারে ফিল্মি স্টাইলে! দেব-শুভশ্রীর সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে একসঙ্গে কোনও ছবি করেননি তাঁরা৷ দু’জনে দু’জনের মতো ছবি করেছেন৷ হিটও দিয়েছেন৷ ধুমকেতুর মাধ্যমে আবারও দেব-শুভশ্রীকে একসঙ্গে পায় দর্শক৷ অনেকদিন আগে হওয়া ছবি অবশেষে মুক্তির সিদ্ধান্ত হয়৷ সেই থেকে আরও একবার ফিরে আসে এই জুটির কেমিস্ট্রি৷ ভক্তরা বারবার তাঁদের অনস্ক্রিন দেখতে চান৷ তাই আবার একসঙ্গে DESU! আসছে তাঁদের সপ্তম ছবি৷
দেবের প্রমথ প্রযোজনায় কাজ করেছিলেন শুভশ্রী৷ এবার দেবের প্রথম পরিচালনায় নায়িকা সেই শুভশ্রী৷ এটা যেমন চমকপ্রদ, তেমনই দেখার বিষয় দেবের পরিচালনায় অনির্বাণের কাজ৷ বাংলা ছবির ব্যবসা নিয়ে নানা কথা হয়৷ ব্লকবাস্টার হিট না থাকায় বহু সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়েছে৷ ফলে আবার লক্ষ্মীলাভের আশায় ঝাঁপিয়ে পড়েছেন পরিচালক-প্রযোজকরা৷ দেবও ব্যতিক্রম নন৷ তাই #DESU7-এর জন্য গুটি সাজাচ্ছেন পরিচালক দেব৷ এবার পুজোতে তাঁর ছবি যেন মেগা হিট হয়, এটাই লক্ষ্য৷
Kolkata,West Bengal
Jun 23, 2026 12:12 PM IST
