Last Updated:
Didi No 1: অবশেষে অপেক্ষার অবসান৷ কে হবেন দিদি নম্বর ১, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল৷ বহুদিনের জল্পনা-কল্পনার পরে প্রকাশ্যে এল ‘দিদি নাম্বার ওয়ান’-এর সিজন ১০-এর নতুন প্রোমো। টেলিভিশনের এই ঐতিহাসিক কুর্সি বদল নিয়ে নেটপাড়ায় যখন গুঞ্জন তুঙ্গে, তখনই নয়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।