Last Updated:
Dilip Ghosh: বিধাননগরের খাসমহলের ভেরিতে অনুগামীদের সঙ্গে মাছ ধরতে দেখা গেল দিলীপ ঘোষকে। প্রাতঃভ্রমণে এসে তিনি বিভিন্ন ইস্যুতে প্রতিক্রিয়া জানান। আরজি করের ঘটনা থেকে পুলিশ, স্বাস্থ্যব্যবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে মন্তব্য করে একাধিক প্রশ্ন ও দাবি তোলেন তিনি।
বিধাননগর: বিধাননগরের খাসমহলের ভেরিতে মাছ ধরলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন অনুগামীরা। তিনি বলেন, “তৃণমূল দখল করেছিল জোর করে। আজ সেটাই ফিরে পেলাম। তাই উদযাপন করতে এসেছি।” সকালের প্রাতঃভ্রমণ এসে বিভিন্ন ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানালেন দিলীপ ঘোষ। আরজি করের ঘটনাকে তিনি ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে উল্লেখ করে অভিযোগ করেন, বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এর প্রতিবাদে সাধারণ মানুষ মোমবাতি হাতে রাস্তায় নেমেছেন বলেও দাবি তাঁর।
পুলিশ প্রশাসনকে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নির্দিষ্ট কিছু ওসিকে ঘিরে রহস্যের ইঙ্গিত দিয়ে বলেন, “এরা কি খুব বিখ্যাত?” পাশাপাশি অভিযোগ করেন, কিছু পদক্ষেপ দেশকে পিছিয়ে দিয়েছে বহু বছর।
ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, ২০২১ সালের পর যদি এই ধরনের টিম গঠন করা হত, তাহলে অনেক মানুষ ঘরছাড়া হতেন না। এই প্রসঙ্গে চলমান মামলার কথাও উল্লেখ করেন এবং জানান, সিবিআই তদন্ত করছে।
অ্যাথলিট স্বপ্না বর্মনকে নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাঁর মতে, একজন ক্রীড়াবিদ হিসেবে আরও ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। রাজনৈতিক বক্তব্যে তিনি আরও বলেন, “এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করেছি,” এবং কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়াও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, এসএসকেএম হাসপাতালে রোগী ও তাঁদের আত্মীয়দের আলাদা করে চিহ্নিত করতে পৃথক ব্যান্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। শেষে তিনি বলেন, “যেখানে যেখানে ঘুণ ধরেছে, সেখানে ওষুধ দেওয়া হবে।”
Kolkata,West Bengal
May 16, 2026 10:44 AM IST
