Last Updated:
Dilip Ghosh on Assembly Election Results 2026: সকাল থেকেই খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের বাইরে কড়া পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। কর্মীদের মধ্যে চরম উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এখন নজর শুধু ইভিএম খোলার দিকে। দিলীপ ঘোষের আত্মবিশ্বাসী মেজাজ আজ পদ্ম শিবিরের কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাচ্ছে।
খড়গপুর, রঞ্জন চন্দ: সোমবার সপ্তাহের প্রথম দিন। নির্ধারিত হবে রাজ্যের রাজনৈতিক ভাগ্য। রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে আজ। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত তিনি। এদিন সকালেই নিজের গণনা কেন্দ্র খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয় ঘুরে দেখলেন তিনি।
গণনা কেন্দ্র ঘুরে দেখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ জানান, প্রস্ততি সম্পূর্ণ। সাধারণ মানুষ পরিবর্তনের লক্ষ্য নিয়ে ভোট দিয়েছেন এবং সেই পরিবর্তন আজ নিশ্চিত হতে চলেছে। তিনি আরও বলেন, “খড়গপুরের মানুষের কাছে আমরা আশীর্বাদ চেয়েছিলাম, আমাদের আশা জয় নিশ্চিত এবং জয়ের মার্জিনও বেশ ভাল হবে।” লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্যমাত্রা স্থির করেছেন।
সকাল থেকেই খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের বাইরে কড়া পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। কর্মীদের মধ্যে চরম উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এখন নজর শুধু ইভিএম খোলার দিকে। দিলীপ ঘোষের আত্মবিশ্বাসী মেজাজ আজ পদ্ম শিবিরের কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাচ্ছে। শেষ পর্যন্ত খড়গপুরের রায় কার দিকে যায়, সেটাই এখন দেখার।
Kharagpur,Paschim Medinipur,West Bengal
Dilip Ghosh on Assembly Election Results 2026: ‘জয় নিশ্চিত, মার্জিন হবে…’, সকাল সকাল বোমা ফাটালেন দিলীপ ঘোষ, দাপিয়ে বেড়াচ্ছেন খড়গপুরের গণনা কেন্দ্র