নন্দীগ্রাম: শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। প্রথম ১ ঘণ্টার গণনা হয়ে গিয়েছে, বলছে প্রাথমিক হিসাব। আর নন্দীগ্রাম বিধানসভার প্রাথমিক ট্রেন্ড বলছে সেখানে গিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: পানিহাটিতে রত্না দেবনাথ নাকি কলতান? নাকি বিধানসভা দখলে রাখবে তৃণমূলই?
উল্লেখ্য, এবারের নির্বাচনে সব থেকে বেশি গণনা হবে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে। সেখানে গণনা হবে ২৭ রাউন্ড। সব থেকে কম রাউন্ড গোনা হবে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম ও বীজপুরে। এখানে মোট গোনা হবে ১০ রাউন্ড। সকল ৮ টা ৩০ মিনিটের আগে ২ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ৫১ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। ৫৪ আসনে এগিয়ে রয়েছে বিজেপিও। পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট সদস্য সংখ্যা ২৯৪. এর মধ্যে ফলতা বিধানসভায় বাতিল হয়েছে নির্বাচন। ফলে ইতিমধ্যে গণনা চলছে রাজ্যের ২৯৩ আসনে। আর সেখানেই এই ফলে সামনে এসেছে।
আরও পড়ুন: শুরু হয়ে গিয়েছে গণনা, প্রথম ট্রেন্ডে কোথাও এগিয়ে তৃণমূল, আবার কোথাও বিজেপি!
ডিসক্লেমার : ফলাফলের প্রাথমিক ট্রেন্ড ধরে কোনও সিদ্ধান্তে উপনীত হবেন না।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)