সুপ্রিম কোর্টের আইনজীবী শ্রীসত্য মহান্তির মতে, খোরপোশ নির্ধারণে আদালত স্বামী-স্ত্রীর আয়, সামাজিক অবস্থান, বিবাহকালীন জীবনযাত্রার মান, ব্যক্তিগত খরচ, নির্ভরশীল সদস্যদের দায়িত্ব, সম্পত্তি, স্বাধীন আয়ের উৎস, চাকরির সুযোগ, পরিবারের জন্য একজনের করা ত্যাগ এবং আইনি লড়াইয়ের খরচ-সহ একাধিক বিষয় বিবেচনা করে। পাশাপাশি স্বামীর আয়, আর্থিক দায়বদ্ধতা ও ঋণের পরিমাণও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।