Last Updated:
Donald Trump Final Decision on Iran: হরমুজ প্রণালী খুলতে ইরানকে শর্ত ট্রাম্পের, আটকে থাকা জাহাজ ফেরার অনুমতি।
ওয়াশিংটন: ইরানের বন্দরগুলির উপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্ট করে তিনি জানান, হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলি এবার ধীরে ধীরে নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা দিতে পারবে।
ট্রাম্প লেখেন, “আমাদের অভূতপূর্ব নৌ অবরোধের কারণে যে জাহাজগুলি হরমুজ প্রণালীতে আটকে ছিল, তারা এবার ঘরে ফেরার প্রক্রিয়া শুরু করতে পারে।” তাঁর এই ঘোষণার পর আন্তর্জাতিক বাণিজ্য ও তেল পরিবহণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট একইসঙ্গে জানান, ইরানের সঙ্গে শান্তি চুক্তি হবে কি না, সেই বিষয়ে তিনি এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন। এদিন তিনি বলেন, “আমি এখন সিচুয়েশন রুমে বৈঠকে যাচ্ছি, সেখানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
নিজের পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, ইরান দ্রুত হরমুজ প্রণালীতে পাতা মাইন সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করবে। একইসঙ্গে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার ফলে তেলবাহী জাহাজ-সহ অন্যান্য বাণিজ্যিক ট্যাঙ্কারের চলাচল আবার স্বাভাবিক হতে পারে বলে মনে করা হচ্ছে।
Kolkata,West Bengal
