Last Updated:
Dudh Kumar Mondal: দালাল চক্র বন্ধের পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে স্বচ্ছতা আনছে কৃষি দপ্তর। ড্রোনের মাধ্যমে সার প্রয়োগ, সৌরচালিত সেচ পাম্প ও জলাশয় সংস্কারের মাধ্যমে কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর বার্তা দিলেন কৃষিমন্ত্রী।
বীরভূম, সৌভিক রায়: বীরভূম মূলত কৃষি প্রধান জেলা। বীরভূমের এই লাল মাটি বিভিন্ন ধরনের ধান চাষ থেকে শুরু করে শস্য চাষের জন্য উপযুক্ত। আর সেই কারণে কৃষকদের আয় বাড়াতে এবার জোর দেওয়া হচ্ছে বিকল্প কৃষিকাজে। কৃষকদের ফসলের সঠিক দাম দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে কী পরিকল্পনা রয়েছে সরকারের? এই বিষয়ে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানান, “আমাদের সরকার সবে মাত্র এসেছে, তাই একটু সময় লাগবে তবে কৃষকদের বাড়তি আয়ের দিকে নজর দিয়ে আমরা ধান, বাদাম, ভুট্টা, ডাল, সুগন্ধি চাল এমন ধরনের বিকল্প চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা নজর দিচ্ছি যাতে দালাল চক্র বন্ধ হয়।”
তিনি আরও বলেন, “বিগত সরকারের আমলে থেকে একাধিক বিমা সংক্রান্ত ভুয়ো নাম পাওয়া গিয়েছে, সেই সমস্ত নাম বাদ দিয়ে স্বচ্ছতা আনা হচ্ছে, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষি রয়েছেন তারা যেন ক্ষতিপূরণের টাকা পায় সেইদিকে আমরা নজর দিচ্ছি। চাষের মান উন্নয়ন করতে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, ড্রোনের মাধ্যমে জমিতে সার দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
Birbhum,West Bengal
