Last Updated:
Elephant Attack: টানা বৃষ্টিতে লোকালয় থেকে জাতীয় সড়ক– যেখানে সেখানে হানা জোড়া হাতির, বাঁকুড়ায় ক্ষোভ বন দফতরের ভূমিকা নিয়ে।
বাঁকুড়া: নাগাড়ে বৃষ্টি, তার সঙ্গে লোকালয়ে জোড়া হাতির তাণ্ডব। তীব্র আতঙ্ক এলাকাজুড়ে। বৃষ্টি ও জোড়া হাতির তাণ্ডবে কার্যত অতিষ্ট বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকার মানুষ। কখনও জাতীয় সড়কে আবার, কখনও লোকালয়ের মধ্যে ঢুকে কার্যত তাণ্ডব চালাচ্ছে হাতি দুটি। ইতিমধ্যেই হাতির হানায় ক্ষতিগ্রস্থ হয়েছে এলাকার একাধিক বাড়ি। বন দফতর প্রয়োজনীয় পদক্ষেপ না করায় ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের মধ্যে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলার বিভিন্ন জঙ্গলে এখন সব মিলিয়ে ৫ টি হাতি রয়েছে। এর মধ্যে ২ টি হাতি রয়েছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকার জঙ্গলে। সেই জঙ্গল থেকে মাঝে মধ্যেই জোড়া হাতি বেরিয়ে চলে আসছে লোকালয়ে। মাঝেমধ্যে বাঁকুড়া রানীগঞ্জ জাতীয় সড়কেও হানা দিচ্ছে ওই জোড়া হাতি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়া জেলায় কমলা সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হলুদ সতর্কতা।
প্রিয়ব্রত গোস্বামী
Bankura,West Bengal
