ধরা যাক, কোনও কর্মীর বেসিক বেতন মাসে ৫০,০০০ টাকা ।আগের নিয়মে কর্মী ও সংস্থা উভয়েই ১২% হারে ৬,০০০ করে, অর্থাৎ মোট ১২,০০০ টাকা EPF-এ জমা দিতেন।নতুন নিয়মে বাধ্যতামূলক অবদান হবে মাত্র ১,৮০০ টাকা করে, অর্থাৎ মোট ৩,৬০০ টাকা।এর ফলে কর্মীর বেতন থেকে আগে যে ৬,০০০ টাকা কাটা হতো, এখন কাটা হবে মাত্র ১,৮০০ টাকা । অর্থাৎ ৪,২০০টাকা কর্মীর হাতেই থেকে যাবে, যা তাঁর টেক-হোম স্যালারি বাড়াতে পারে।
