Last Updated:
Father Daughter Viral News: টাকা-পয়সা, নতুন জামাকাপড় ছেড়ে কেন শুধু ঠাকুমার স্মৃতিমাখা পুরনো চাদরটি নিয়ে ঘর ছাড়ল ২৪ বছরের তরুণী? গত ১৩ মার্চ থেকে নিখোঁজ সিউড়ির ডাঙ্গলপাড়ার অমৃতা সিংহ। একমাত্র মেয়ের এমন অদ্ভুত আচরণ ও দীর্ঘদিনের নিখোঁজ রহস্যের কূলকিনারা না পেয়ে আশঙ্কায় দিন কাটছে অসহায় বাবা অর্ধেন্দু সিনহার।
বীরভূম,সৌভিক রায়: বাড়ির একমাত্র মেয়ে নিখোঁজ হয়েছে আজ প্রায় তিন মাসেরও বেশি সময় অতিক্রম করেছে। মেয়ের খোঁজে দিন রাত এক করে দিয়েছে বাবা। তবে কোথাও কোনও ধরনের খবর নেই। চলতি বছর মার্চ মাসের ১৩ তারিখ হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় মেয়ে। বাড়ির সদর দরজার গেট বাইরে থেকে লাগিয়ে বেরিয়ে পরে বছর ২৪ এর অমৃতা সিংহ। অমৃতার বাড়ি বীরভূম জেলার সদর শহর সিউড়ির ডাঙ্গলপাড়া এলাকায়। হাতে একটা টাকাপয়সা, মোবাইল ফোন কিচ্ছু না। শুধু মাত্র বাবার বাজারের ব্যাগে মাত্র একটি সাদা চাদর নিয়ে ঘর ছেড়েছিলেন অমৃতা।
আর এই একটা কথা মনে পড়লেই কার্যত আঁতকে উঠছেন অমৃতার বৃদ্ধ বাবা অর্ধেন্দু সিনহা। গত তিন মাস ধরে কত ধরনের পথ অবলম্বন করেছেন বাড়ির একমাত্র মেয়েকে খুঁজে বের করার জন্য। বীরভূম জেলার এই প্রান্ত থেকে অন্য প্রান্তে বুকে প্ল্যাকার্ড লাগিয়ে ঘুরে বেড়িয়েছেন অসহায় বাবা। সকলের কাছে বাবার একটাই আবেদন তাঁর একমাত্র মেয়েকে খুঁজে পেলে তাকে যেন একবার জানানো হয়। এর পরে বাবার ফোনে ফোন এসেছে অনেক তবে সবটাই প্রতারণার ফাঁদ।
Birbhum,West Bengal
