Last Updated:
West Medinipur News: যদিও আধুনিকতার মোড়কে আজ বদলে যাচ্ছে তার বাইরের অবয়ব, তবুও মেদিনীপুর স্টেশন তার পুরনো স্মৃতির ঝুলি নিয়ে আজও দাঁড়িয়ে আছে সেই ইতিহাসের অতন্দ্র প্রহরী হয়ে। সিনেমার ক্লাইম্যাক্সের সেই আবেগময় মুহূর্ত থেকে শুরু করে ব্রিটিশ আমলের রেলপথের ইতিহাস—সব মিলিয়ে মেদিনীপুর স্টেশন শুধু এক যাতায়াতের মাধ্যম নয়, বরং এক জীবন্ত ইতিহাস।