Last Updated:
চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর, লাগান, স্বদেশ, এবং যোধা আকবর-এর মতো সিনেমার জন্য পরিচিত৷ গোয়ারিকর চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরের স্থলাভিষিক্ত হয়েছেন
মুম্বই: ৫৭তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের পরিচালক হিসেবে নিযুক্ত হলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। ‘লাগান’ ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকর আইএফএফআই-এর উৎসব পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন, যিনি এর আগেও এই পদে ছিলেন। এই পদ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। ৫৭তম আইএফএফআই-এর উৎসব পরিচালক হিসেবে নিযুক্ত চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর বলেন, এটি আমার জন্য সম্মানের।
চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর, লাগান, স্বদেশ, এবং যোধা আকবর-এর মতো সিনেমার জন্য পরিচিত৷ গোয়ারিকর চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি গোয়ায় প্রতি বছর অনুষ্ঠিত এই উৎসবের ৫৫তম ও ৫৬তম সংস্করণ পরিচালনা করেছিলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়ারিকর একজন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা যিনি ভারতীয় চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। মন্ত্রক
আরও বলেছে, “আইএফএফআই-এর সঙ্গে গোয়ারিকরের সম্পর্ক কয়েক দশক পুরনো। এটি চলচ্চিত্র শিল্প এবং আন্তর্জাতিক চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে তাঁর গভীর সম্পৃক্ততার প্রতিফলন।”
গোয়ারিকর কী বললেন?
গোয়ারিকর বলেন যে তিনি এই নিয়োগে অত্যন্ত গর্বিত ও আনন্দিত। তিনি বলেন, “এই উৎসবের অগ্রগতি প্রত্যক্ষ করার সৌভাগ্য আমার হয়েছে। ১৯৮৪ সালে যোগদান করা থেকে শুরু করে বছরের পর বছর ধরে এর সঙ্গে যুক্ত থাকাটা এক চমৎকার যাত্রা। ২০২৪ সালে আমি আন্তর্জাতিক সিনেমার জুরি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি।”
তিনি আরও বলেন যে, উৎসবের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া তাঁর জন্য একাধারে সম্মান ও দায়িত্বের বিষয়। ১৯৫২ সাল থেকে দশকের পর দশক ধরে অগণিত উৎসব দল যে ঐতিহ্য গড়ে তুলেছে, লালন করেছে এবং সমৃদ্ধ করেছে, তা এগিয়ে নিয়ে যাওয়া আমার জন্য এক বিরাট সম্মান।”
১৯৫২ সালে শুরু হওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া এশিয়ার অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসব। এটি বিশ্ব চলচ্চিত্রের সেরা কাজগুলো প্রদর্শন এবং সংস্কৃতির প্রসারের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে।
Kolkata,West Bengal
