Last Updated:
মমতার সম্মতি নিয়েই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন ফিরহাদ হাকিম৷ তার পরই বিদ্রোহীদের দিকে ঝুঁকলেন তিনিও৷
একদিকে দিল্লিতে গিয়েও তৃণমূলের সংসদীয় দলের ভাঙন আটকাতে ব্যর্থ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে তিনি দিল্লি যেতেই কলকাতাতেও তৃণমূলে আরও ভাঙনের ইঙ্গিত৷ আজই বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেনক. মমতার দীর্ঘদিনের অনুগত নেতা হিসেবে পরিচিত প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম৷
ইতিমধ্যেই কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম৷ তার পর থেকেই তাঁর বিদ্রোহীদের দলে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়৷ ফিরহাদ নিজেও জানিয়ে দেন, যেহেতু বিক্ষুব্ধরা তৃণমূলের প্রতীকেই জয়ী এবং বিধানসভাতেও তাঁরা তৃণমূল বিধায়ক হিসেবেই চিহ্নিত হবেন, তাই বিধানসভায় বিক্ষুব্ধদের সঙ্গে বসতে আপত্তি নেই তাঁর৷
প্রসঙ্গত পরিষদীয় দলে ভাঙনের পর মমতাপন্থী হিসেবে যে জনা কুড়ি বিধায়ক থেকে গিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম৷ কিন্তু সম্ভবত এবার তিনিও বিদ্রোহীদের সঙ্গেই হাত মেলালেন৷
এ দিন দুপুরেই বিধানসভায় পৌঁছন ফিরহাদ হাকিম৷ বিধানসভার লবিতে গিয়ে তিনি বসার পরই উপ বিরোধী দলনেতা সন্দীপন সাহা এসে তাঁকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে নিয়ে যান৷
ইতিমধ্যেই তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরে নাম লিখিয়েছেন ৬০ জনেরও বেশি বিধায়ক৷ সেই দলে ফিরহাদ হাকিমের মতো দলের পুরনো নেতা যোগ দেওয়ার পর তাঁর মতো মমতার আস্থাভাজন আরও বিধায়কর ঋতব্রতদের সঙ্গে হাত মেলাতে পারেন বলেই মনে করা হচ্ছে৷
বিধানসভার পরিষদীয় দলের মতো এবার দিল্লিতেও তৃণমূলের সংসদীয় দলে বড়সড় ভাঙন ধরল৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এ দিন দিল্লিতে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন তৃণমূলের লোকসভার সংখ্যাগরিষ্ঠ সাংসদ৷ অন্তত ২০ জন তৃণমূল সাংসদ সই করে এনডিএ-এর শরিক হওয়ার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন৷ সবমিলিয়ে ২১ থেকে ২২ জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন বলে খবর৷ বিদ্রোহী সাংসদরা এ দিন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করেন বলে খবর৷
Kolkata,West Bengal
