উচ্চগতির রেল সংযোগ এবং আধুনিক পরিবহণ পরিকাঠামোর দিকে ভারতের অগ্রগতিকে তুলে ধরতে এই ছবিটি রেল মন্ত্রকের প্রাঙ্গণে প্রদর্শিত হয়েছে বলে রেল মন্ত্রক সূত্রের খবর। ভারতীয় রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ছবিটি গেট নম্বর ৪-এ স্থাপন করা হয়েছে। এটি দেশের উন্নত প্রযুক্তি ও দ্রুতগতির পরিবহণ ব্যবস্থার প্রতীক৷
প্রসঙ্গত, বুলেট ট্রেনের এই করিডরে থাকবে ১২টি স্টেশন৷ এর আগে ফেব্রুয়ারি মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো লোকসভায় জানিয়েছিলেন, ৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল (MAHSR) করিডরটি মহারাষ্ট্র, গুজরাত এবং দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে যাবে।
এই বুলেট ট্রেন রুটে মোট ১২টি স্টেশন থাকবে। সেগুলি হল — মুম্বই, ঠাণে, বিরার, বইসর, ভাপি, বিলিমোরা, সুরাত, ভরুচ, ভদোদরা, আনন্দ, আহমেদাবাদ এবং সবরমতী।
রেল মন্ত্রক জানিয়েছে, প্রকল্পের একাধিক অংশে জোরকদমে চলছে নির্মাণকাজ৷ উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গুজরাতের আটটি স্টেশন — ভাপি, বিলিমোরা, সুরাত, ভরুচ, আনন্দ, ভদোদরা, আহমেদাবাদ ও সবরমতীতে ভিত্তিপ্রস্তরের কাজ সম্পূর্ণ হয়েছে। মহারাষ্ট্রে থানে, বিরার ও বোইসরে নির্মাণকাজ চলছে। অন্যদিকে, বান্দ্রা কুরলা কমপ্লেক্স (BKC) স্টেশনে খননকাজ প্রায় শেষের পথে।
মন্ত্রক আরও জানিয়েছে, এখনও পর্যন্ত ১৭টি নদী সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে। গুজরাতে নর্মদা, মাহি, তাপ্তি এবং সবরমতী নদীর উপর বড় সেতুগুলির কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। পাশাপাশি, মহারাষ্ট্রে আরও চারটি নদী সেতুর নির্মাণকাজ চলছে।
BKC স্টেশন এলাকায় প্রায় ৯১ শতাংশ খননকাজ সম্পন্ন হয়েছে। সমুদ্রতলের নীচের টানেল অংশের নির্মাণও শুরু হয়েছে এবং ঘানসোলি থেকে শিলফাটা পর্যন্ত ৪.৮ কিলোমিটার অংশের কাজ ইতিমধ্যেই শেষ।
ভারতীয় রেলের মতে, MAHSR প্রকল্পটি ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় দেশীয় উচ্চগতির রেল প্রযুক্তিকে আরও শক্তিশালী করবে বলে মনে রপা হচ্ছে। ঘণ্টায় ২৮০ কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম ট্রেনগুলি যৌথভাবে তৈরি করছে Integral Coach Factory এবং BEML Limited।
A picture of the country’s first proposed bullet train has been displayed at the Ministry of Railways. The picture has been installed at Gate Number 4: Indian Railways pic.twitter.com/LcbwMstDuw
— ANI (@ANI) May 18, 2026