এরপর এলি আভরাম ‘কিস কিসকো পেয়ার করু’, ‘নাম শাবানা’, ‘পোস্টার বয়েজ’, ‘বাজার’, ‘মালাং’, ‘কোই জানে না’, ‘গুডবাই’ এবং ‘গণপত’-এর মতো ছবিতে কাজ করেছেন। আমির খানের সঙ্গে তাঁর ‘হর ফান মওলা’ গানটিও ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। আজ এলি আভরাম সেইসব শিল্পীদের মধ্যে গণ্য হন, যাঁরা বিদেশ থেকে এসে বলিউডে নিজেদের ছাপ রেখেছেন।
