সকাল সকাল সোনা প্রেমীদের জন্য রয়েছে দারুণ খবর ৷ মঙ্গলবার ২৫ অগাস্ট অনেকটাই কমল সোনার দাম ৷ এদিন MCX-এ সোনার দাম ২৯৯ টাকা কমে প্রতি ১০ গ্রামে ১,৬২,৯৩০ টাকায় লেনদেন করছে। রুপোর দামও ১,৬০৭ টাকা কমে প্রতি কেজিতে ২,৪২,৬১৩ টাকায় ট্রেড করছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম ০.২০ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬৮৭ ডলারে লেনদেন করছে। রুপোর দামও ০.৯৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৭.৯০৫ ডলারে ট্রেড করছে।
