তিনি আরও চেয়েছিলেন, মাসাবা যেন তার বাবার প্রতি কোনও রাগ না রেখে তার সঙ্গে একটি সুসম্পর্ক গড়ে তোলে। “আমি তাকে তার বাবার মতো করে গড়ে তুলেছি। সে বড় হওয়ার সঙ্গে সঙ্গেআমি তাকে বলেছি কেন এবং কী ঘটেছিল। তাই, আমার প্রতি তাঁর কোনও বিদ্বেষ বা রাগ ছিল না, কারণ আমি তাকে সত্যিটা বলেছিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাইরে থেকে কিছু শোনার চেয়ে আমি ভেবেছিলাম যে আমি নিজে তাকে বলাটাই ভালো। আমার মনে হয়, আমি খুব বিচক্ষণ একটি কাজ করেছিলাম,” তিনি বলেন।
