Last Updated:
Hemtabad Road Accident: অসুস্থ মেয়েকে দেখতে যাওয়ার পথে বেপরোয়া গাড়ির ধাক্কা! রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
হেমতাবাদ, উত্তর দিনাজপুরঃ অসুস্থ মেয়েকে দেখবেন বলে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু মেয়ের কাছে পৌঁছনোর আগেই সব শেষ! ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদের মহিপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম মেহমুদা বেগম, বয়স ৫৬ বছর। কালিয়াগঞ্জের ভান্ডার অঞ্চলে তাঁর বাড়ি। পরিবার জানিয়েছে, শনিবার গভীর রাতে তিনি জানতে পারেন মেয়ে অসুস্থ। এরপর আর চুপ করে বসে থাকতে পারেননি তিনি। মেয়েকে দেখবেন বলে পায়ে হেঁটেই হেমতাবাদের মহিপুরে মেয়ের শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। তবে রাস্তাতেই ঘটে যায় দুর্ঘটনা।
ইতিমধ্যেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। মেহমুদা বেগমকে কোন অজ্ঞাতপরিচয় গাড়ি ধাক্কা মেরেছে তার তল্লাশি শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই গাড়ি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে মর্মান্তিক এই ঘটনায় মেহমুদা বেগমের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সেই সঙ্গেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশি তদন্তে কী উঠে আসে সেটাই এবার দেখার।
Uttar Dinajpur,West Bengal
May 04, 2026 11:45 AM IST
