এখন অনেক ছবি হলে সেভাবে চলে না, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে দারুণ সাড়া ফেলে দেয়৷ আর এই ওটিটি-তে ছবি দেখার মজা হল, আপনি নিজের সময় মতো, নিজের ইচ্ছেতে ছবি দেখতে পারবেন৷ ফলে সিনেমাপ্রেমীদের জন্য এটি একটি ‘খাজানা’! এমনই একটি হিন্দি ছবি যা ২০২৩ সালে হলে মুক্তি পেয়েছিল, তবে তখন সেভাবে সাড়া মেলেনি৷ ওটিটিতে আসার পর অনেকেই এই ছবি দেখে আনন্দ পেয়েছেন৷ বিশেষ করে যারা ভয়ের সিনেমা দেখতে ভালবাসেন, তাদের জন্য এই ছবিটি খুবই ভাল৷
