Last Updated:
তিনি খুবই আত্মবিশ্বাসী, ফলে নিজের বেশি ওজন নিয়ে কখনও হিনমন্যতায় ভোগেননি৷ কিন্তু এবার কেন রোগা হওয়ার সিদ্ধান্ত? গায়িকার ওজন কমতে খুশি স্বামী ও মেয়ে৷
কলকাতা: নিজে সেই ছবি পোস্ট করেছেন৷ এবং সেই ছবি দেখেই সকলে থ বনে গিয়েছেন৷ গায়ক জোজো একধাক্কায় হয়েছেন অনেকটা রোগ!অনেকটা বেশি ওজন ছিল জনপ্রিয় গায়িকার৷ তবে তাতে তাঁর এনার্জিতে কোনও ভাটা পড়েনি কখনও৷ স্টেজে উঠে মাতিয়ে দিতেন তিনি৷ এবার সেই জোজো হলেন রোগা৷ কিন্তু কেন এতটা ওজন কমালেন তিনি? কিছু মাস আগে তাঁর অস্ত্রোপচার হয়েছিল৷ সেই জন্যই কী বাধ্য হয়ে এই সিদ্ধান্ত? জোজো বলছেন, অক্টোবর-নভেম্বর মাস নাগাদ কথা হয় আমার অপরেশন করাতে হবে৷ তখন সারেগামাপার শ্যুটিং চলছিল৷ আমি জানতাম যে অপরেশনের পর ৩ থেকে সাড়ে ৩ মাস কোনও কাজ করতে পারব না এবং প্রায় ২ মাস টানা শুয়ে থাকতে হবে৷ ফলে ওজন বেশি থাকলে সমস্যা হবে৷
