Last Updated:
এই এলাকার সাধারণ মানুষদের কষ্টের কথা বাম বা তৃণমূল-কেউই এ বিষয়ে কোনও কর্ণপাত করেনি, অথচ বিজেপি সরকার গঠনের মাত্র তিন মাসের মধ্যেই জনগণের দুর্ভোগ লাঘু হল৷
শিবপুর, হাওড়া: ৫০ বছরে প্রথম এলাকায় নতুন রাস্তা, দীর্ঘ জল-কাদা যন্ত্রণার অবসান পেল স্থানীয় মানুষ! দীর্ঘদিন পর দাবি পূরণ করা ঢালাই রাস্তা নির্মাণের কাজ দেখে খুব খুশি স্থানীয় মানুষ৷ তাঁদের মুখে নবনির্বাচিত বিধায়কের নামে জয় গান। মানুষের ঘর থেকে কাজে যাওয়ার যেমন সমস্যা হত, তেমনি ঘরে ফিরতেও মারাত্মক সমস্যা হত তাঁদের৷ স্থানীয় ছেলেমেয়েদের লেখাপড়ায় স্কুলে যাওয়া অথবা রোগীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়ে গিয়েছিল অত্যন্ত যন্ত্রণার৷ বর্ষার দিনে এই কয়েকশো মিটার রাস্তা পারাপার করা সব থেকে বেশি কষ্টের হত। এই কষ্ট ভোগ করতে করতেই অনেকেই শিশু থেকে বৃদ্ধ বয়সে এসে হাজির হয়েছেন।
এভাবেই চলে আসছিল দিনের পর দিন৷ সবকিছুর পরিবর্তনের মধ্যে রাজ্যে একাধিকবার পালাবদল হলেও তাদের অবস্থার পরিবর্তন হয়নি। মানুষ অপেক্ষা করছিলেন, দিন গুনছিলেন সুদিন ফেরার। অবশেষে কোনা খালপাড় লাগোয়া মানুষের দুর্ভোগের দিন শেষ হতে চলেছে। সেই সঙ্গে এলাকার কাঁচা দুর্ভোগময় রাস্তাটি পাকা হচ্ছে।
সারা বছর কোনরকমে যাতায়াত করা সম্ভব হলেও বর্ষার দিনে জল কাদায় একপ্রকার যাতায়াতের অযোগ্য হয়ে পড়তো এই রাস্তাগুলোয়। বাম আমল থেকে তৃণমূল সরকার কেউই পাত্তা দেয়নি এই মানুষগুলোর কষ্টের। অবশেষে বাংলায় বিজেপি সরকার গঠন করার তিন মাসের মধ্যেই দুর্ভোগের সমাধান ঘটতে চলেছে, আর তাতেই এলাকায় বইছে উৎসবের হাওয়া।
এই নির্বাচনে কোনও তেতুলতলা ভূতবাগান এলাকার মানুষের সব থেকে বড় দাবি ছিল মেইন রাস্তা থেকে এলাকায় পৌঁছানো একমাত্র রাস্তা তৈরি। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেন বিধায়ক রুদ্রনীল ঘোষ।
Haora,West Bengal